PM Surya Ghar Muft Bijli Yojana কী?
আপনি কি প্রতি মাসে বাড়তে থাকা বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? ভাবুন তো, যদি আপনার বাড়ির কারেন্ট বিল এক ধাক্কায় ৯০% পর্যন্ত কমে যায়। আজই বাড়িতে Solar System Install করুন আর পান ৯০% পর্যন্ত বিলের ছাড়।
তার জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে জনপ্রিয় স্কিম “PM Surya Ghar: Muft Bijli Yojana” — পশ্চিমবঙ্গসহ সারা দেশের সাধারণ মানুষের জন্য। বাড়ির ছাদে Solar Panel বসানোর জন্য সরকার দিচ্ছে বিশাল ভর্তুকি (Subsidy)।
প্রতিনিয়ত দূষণ বেড়েই চলেছে, তাই পরিবেশ রক্ষার দাবিতে সরকার সারা দেশে ১ কোটি (10 Million) পরিবারকে কম খরচে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে On-Grid যুক্ত Solar Panel বসালে সরকার সরাসরি আর্থিক সাহায্য বা ভর্তুকি প্রদান করে।