সৌর শক্তি কী? (What is Solar Energy?)
প্রথমত সৌর শক্তি হলো একটি প্রাকৃতিক শক্তি, যা কখনোই শেষ হয় না। অতএব যতদিন পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাবে ততদিন আমরা সূর্যের শক্তিকে ব্যবহার করতে পারব। সূর্য থেকে আগত আলো এবং তাপকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয়, তাকে সৌর শক্তি বলে। অর্থাৎ বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্যে সূর্যের এই আলোকে সরাসরি বিদ্যুতে কিংবা তাপে রূপান্তর করে,আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি।